এ রহমান অলি, লন্ডন থেকে ॥ এশিয়া পোস্টের সম্পাদক ও প্রকাশক সাংবাদিক পলাশ মাহমুদ বলেছেন তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের অধীনে এখন পর্যন্ত স্বাধীনতা ভোগ করছে গণমাধ্যম। যেসব দুয়েকটি ঘটনা ঘটেছে সেগুলো ব্যক্তিকেন্দ্রিক বলে মন্তব্য করেছেন তিনি।
গত (১৫ই সেপ্টেম্বর ২০২৬ইং) মঙ্গলবার সন্ধ্যায় ইস্ট লন্ডনে বাংলাদেশ প্রেসক্লাব ইউকে সাংবাদিক পলাশ মাহমুদের সাথে মিট এন্ড গ্রীট অনুষ্ঠানের আয়োজন করে।
প্রেসক্লাব সভাপতি শাকির হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন সিনিয়র যুগ্ম সম্পাদক মাহবুবা জেবিন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ব্যরিস্টার মাহবুবুর রহমান, রিয়ার এডমিরাল মাহবুব আলী খান স্মৃতি সংসদের সভাপতি সাদিক আহমদ, সিনিয়র সাংবাদিক জি আর সোহেল, সলিসিটর মাহবুব তোহা, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির এসিষ্টেন্ট সেক্রেটারি ও চেনেল এনআরবি চিপ এডিটর এ রহমান অলি, বাংলাদেশ প্রেসক্লাব ইউকে’র কোষাধ্যক্ষ জাহাঙ্গীর হোসাইন, স্পোর্টস এন্ড কালচারাল সেক্রেটারি ফারুক হোসেন, পাবলিকেশন সেক্রেটারি মো. আব্দুল কাদের জিলানী, সদস্য সাখাওয়াৎ ইসলাম ফরাজী, জান্নাতুন নেসা চয়ন, টাইম অব লন্ডনের সম্পাদক শাহ শরীফ উদ্দিন, ভয়েজ অব ইনসাফের সম্পাদক শেখ মাজহারুল ইসলাম সোহান, বিবিএন ডট মিডিয়া এর সম্পাদক সাজ্জাদ হোসেন নয়ন বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে ক্লাবের পক্ষ থেকে ফুল ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন ক্লাব কর্মকর্তারা। ব্রিটেনে বাংলাদেশী গণমাধ্যম কর্মীদের নিরলস প্রচেষ্টাকে আরো জোরদার করার আহ্বান জানান পলাশ মাহমুদ। এ সময় ক্লাব সদস্যরা যুক্তরাজ্য প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা সরকারের কাছে তুলে ধরতে তাঁর সহযোগিতা কামনা করেন।