মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

প্রথমবারের মতো কানাডার ৩ শহরে লাউডস্পিকারে আযান প্রচারের অনুমতি

  • আপডেট টাইম মঙ্গলবার, ৫ মে, ২০২০
  • ৫৫৫ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ রমজান মাস উপলক্ষে রাজধানী অটোয়া, টরন্টো এবং মিসিসাওগাওয়ে শুধু মাগরিবের আযান প্রচার করার অনুমতি দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আগামী ২৩ মে অর্থাৎ শেষ রমজান পর্যন্ত এই অনুমতি বহাল থাকবে।
করোনাভাইরাসের প্রভাবে গৃহবন্দী হয়ে পড়েছে মানুষ। এমন পরিস্থিতিতে কেউ মসজিদ মুখী হতে পারছে না। তাই মাগরিবের আজান লাউডস্পিকারে প্রচারের অনুমতি দিয়েছে। তবে মসজিদে সমবেত হওয়ার ব্যাপারে সতর্ক করে দেয়া হয়েছে।
মিসিসাওগার মেয়র বনি ক্রমবি ফেসবুকের পোস্টে আযান প্রচারের অনুমতি দেয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মসজিদ এবং শহরের যেকোনও ভবনে সূর্যাস্তের সময় সংক্ষিপ্তভাবে উচ্চস্বরে আযান প্রচার করা যাবে। মেয়র বনি ক্রমবি অবশ্য ৫ মিনিটের সময় সীমাও বেঁধে দেন।কানাডা নিউজ
টরন্টো মিউনিসিপ্যালিটির মুখপাত্র ট্যামি রবিনসন সিএসবি নিউজকে বলেন, এমন পরিস্থিতিতে আধ্যাত্মিক ও মানসিকভাবে ভালো থাকাটা জরুরি। সবার এটা মনে রাখতে হবে স্থানীয় প্রশাসনের জানি করা নিয়মগুলো পালন করাও জরুরি।
অন্টোরিও প্রদেশের এই শহরের ওমর বিন আল খাততাব মসজিদের ইমাম আলহাজ আবু বকর বলেন, আমরা অনেক খুশি। বিষয়টি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। কারণ প্রশাসন উচ্চস্বরে আজান দেয়ার অনুমতি দিয়েছে। এর আগে, দেশটির প্রধান দুই মসজিদ- মসজিদে মদিনা এবং মসজিদে আবু বকরে লাউডস্পিকারের মাধ্যমে মাগরিবের আযান প্রচারের অনুমতি দেয়া হয়েছিলো। ডেইলি জাং

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com