রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

হবিগঞ্জ কারাগার থেকে সাধারণ ক্ষমায় মুক্তি পেলেন ৫ কয়েদী

  • আপডেট টাইম সোমবার, ৪ মে, ২০২০
  • ৬৫১ বা পড়া হয়েছে

কিবরিয়া চৌধুরী ॥ করোনার কারণে সরকারের সাধারণ ক্ষমায় হবিগঞ্জ জেলা কারাগার থেকে ৭ জনের মুক্তি মিলেছে। রোববার ৫ জন মুক্তি পেলেও জরিমানা পরিশোধ না করতে পারায় অপর ২ জন মুক্তি পাননি। তবে জরিমানার টাকা পরিশোধ করার সাথে সাথেই তাদেরও মুক্তি দেয়া হবে বলে জানিয়েছেন জেলার মোঃ জয়নাল আবেদীন ভুইয়া।
তিনি জানান, রোববার বেলা ৩টার দিকে ৫ জনকে মুক্তি দেয়া হয়েছে। তবে দুইজনের ১০ হাজার টাকা জরিমানা থাকায় তারা আপাতত মুক্তি পাচ্ছেন না। জরিমানা পরিশোধ করলে তাৎক্ষণিক তাদেরকেও মুক্তি দেয়া হবে। মুক্তিপ্রাপ্ত সকলেই ভ্রাম্যমান আদালতসহ অন্যান্য মামলায় ছয় থেকে এক বছরের সাজাপ্রাপ্ত ছিলেন। তারা সকলেই হবিগঞ্জ জেলার বাসিন্দা।
মুক্তিপ্রাপ্তরা হচ্ছেন, মাধবপুর উপজেলার উত্তর সুরমা গ্রামের মরম আলীর ছেলে রুবেল মিয়া, নবীগঞ্জ উপজেলার গোয়ান্দা গ্রামের সুমন মিয়ার স্ত্রী শিবলী বেগম, একই উপজেলার নিজ চৌকি গ্রামের তৌফিক চৌধুরীর ছেলে ইমন চৌধরী ও ইমরান চৌধুরী এবং বানিয়াচং উপজেলার শেখের মহল্লা গ্রামের মঞ্জিল মিয়ার ছেলে মনির মিয়া।
এছাড়া বন মামলায় ১০ হাজার টাকা জরিমানা থাকায় চুনারুঘাট উপজেলার কাপাই চা বাগান এলাকার তরী মুন্ডার ছেলে সুজন মুন্ডা ও ঝান্ডা মুন্ডার ছেলে চন্দ্র মুন্ডা মুক্তি পাচ্ছেন না। জরিমানা পরিশোধ করলে তাৎক্ষণিক মুক্তি দেয়া হবে বলে জানিয়েছেন জেলার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com