মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

হবিগঞ্জ সদর হাসপাতাল লকডাউন ঘোষণা

  • আপডেট টাইম সোমবার, ২৭ এপ্রিল, ২০২০
  • ৫৭৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল লকডাউন ঘোষণা করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে রোববার রাতে ৩ দিনের জন্য তা লকডাউন ঘোষণা করে জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগ। তবে এ সময় পর্যন্ত সাধারণ সেবা কার্যক্রম অন্যত্র স্থানান্তরিত করার বিষয়ে চিন্তা করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। তিনি বলেন, স্বাস্থ্য বিভাগ ৭ দিনের লকডাউন চেয়েছিল। কিন্তু আপাতত ৩ দিনের জন্য লকডাউন করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় তা আরও বাড়তে পারে।
সিভিল সার্জন ডা. একেএম মোস্তাফিজুর রহমান বলেন, ইতিমধ্যে সদর আধুনিক হাসপাতালে একাধিক ডাক্তার, নার্স, ল্যাব টেকনোলজিস্ট করোনা রোগে আক্রান্ত হয়ে আইসোলেশনে চিকিৎসাধীন আছেন। পরিস্থিতি বিবেচনায় আপাতত ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালটি লকডাউন ঘোষণা করা হয়েছে। শুধু করোনা উপসর্গ আছে এমন রোগীদের চিকিৎসা দেয়া হবে। এখনও সাধারণ রোগীদের সেবা দেয়ার জন্য বিকল্প সিদ্ধান্ত নেয়া হয়নি। তবে শীঘ্রই এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। তিনি বলেন, সাধারণ রোগীদের সেবাতো হাসপাতালের ডাক্তাররাই দেবেন। তাদের পরিক্ষার রিপোর্ট আসার পর বিকল্প স্থানে চিকিৎসা দেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
স্বাস্থ্য বিভাগ জানায়, বর্তমান পরিস্থিতিতে হাসপাতাল জীবাণুমুক্তকরণ ও অন্যান্য আনুসাঙ্গিক কারণে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের সেবা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। উক্ত সময়ে করোনা ট্রায়াজ কর্ণার ও আইসোলেশন ইউনিটের সেবা চালু থাকবে। জনস্বার্থ বিবেচনায় জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগ এ সিদ্ধান্ত নিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com