শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

চুনারুঘাটে হামলায় কলেজ ছাত্রীসহ একই পরিবারের ৩ জন আহত

  • আপডেট টাইম সোমবার, ২০ এপ্রিল, ২০২০
  • ৫১৯ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাটে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের তিনজন গুরুতর আহত হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের রতিবল্লবপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহত সুত্রে জানা যায়, উপজেলার রতিবল্লবপুর গ্রামের মো: ছুরত আলীর পরিবারের সঙ্গে একই গ্রামের মাঈনুল্লাহ ও ইদ্রিছ উল্লার পরিবারের জমিজমা নিয়ে মামলা মোকাদ্দমা চলে আসছিল। রবিবার দুপুরে ছুরত উল্লার স্ত্রী আনোয়ারা সাথে মামলা তুলে নেয়া নিয়ে মাঈনুল্লার বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে ৭/৮ জনছুরত আলীর বাড়িতে হামলা চালায়। এতে ছুরত উল্লার স্ত্রী আনোয়ারা বেগম (৬০), তার কলেজ পড়ুয়া ছাত্রী পিংকী আক্তার (২৩) ও ছেলে কলেজ পড়ুয়া হিরণ মিয়া মারাত্মকভাবে জখম হয়। আশপাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আহত আনোয়রা বেগম জানান, মঈনুল্লা মামলা তুলে নিতে হুমকী দেন আনোয়রাকে। মামলা তুলে না নেয়ার জের ধরেই মঈনুল্লার নেতৃত্বে একদল লোকজন তার ছেলে, মেয়েকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে।
এবিষয়ে জানতে মঈনুল্লাহকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com