রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

মাধবপুরে দুর্ধর্ষ ৫ ডাকাত গ্রেফতার

  • আপডেট টাইম শুক্রবার, ১৬ মে, ২০১৪
  • ৮৮৭ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর থানা পুলিশ শায়েস্তাগঞ্জ ও ঢাকার ডেমরায় অভিযান চালিয়ে আলোচিত টিপু হত্যা মামলার পলাতক ও সাজাপ্রাপ্ত আসামী সহ ৫ দুর্ধর্ষ ডাকাতকে গ্রেফতার করেছে। বুধবার রাতে থানা পুলিশ শায়েস্তাগঞ্জ সদরে অভিযান চালিয়ে বি-বাড়ীয়া জেলার বিজয় নগর উপজেলার কেনাবদুনতি গ্রামের কালু মিয়ার পুত্র কুখ্যাত ডাকাত আব্দুল্লা (২৫) ও বি-বাড়ীয়ার সদর উপজেলার সুলতানপুর গ্রামের রুকু মিয়ার পুত্র কুখ্যাত ডাকাত সোহেল (৩০) কে গ্রেফতার করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ নারায়েগঞ্জ উপজেলার রূপগঞ্জে অভিযান চালিয়ে টিপু হত্যা মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মাধবপুর উপজেলার গোপালপুর গ্রামের অলিউর রহমানের পুত্র দুর্ষর্ধ ডাকাত আতাউর রহমান (৪০), একই উপজেলার বেঙ্গাডোবা গ্রামের নূর আলীর পুত্র আলাউদ্দিন (৫০) ও বি-বাড়ীয়া জেলার নাসিনগর উপজেলার সৈয়রকুড়ি গ্রামের বাচ্চু মিয়ার ছেলে কুখ্যাত ডাকাত আলমগীর (৩২), কে গ্রেফতার করে। থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাছেদ জানান, ধৃতদের বিরুদ্ধে মাধবপুর থানা সহ দেশের বিভিন্ন থানায় খুন সহ একাধিক ডাকাতি মামলা রয়েছে। আদালতে সোপর্দ করে তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com