বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জ সীমান্তে কঠোর নিরাপত্তার নির্দেশ প্রধানমন্ত্রীর

  • আপডেট টাইম মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০
  • ৬৫৫ বা পড়া হয়েছে

কিবরিয়া চৌধুরী ॥ করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ ঝুঁকি মোকাবিলায় হবিগঞ্জে বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৭ এপ্রিল) করোনা পরিস্থিতিতে দেশের বিভিন্ন জেলায় কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে হবিগঞ্জ জেলার সঙ্গে যুক্ত হয়ে তিনি এ নির্দেশনা দেন।
প্রধানমন্ত্রী বলেন, হবিগঞ্জে যেহেতু বাংলাদেশ-ভারত সীমান্ত রয়েছে, তাই এ জেলা ঝুঁকিপূর্ণ। সেজন্য দায়িত্বপ্রাপ্তদের গুরুত্ব সহকারে কাজ করার নির্দেশ দেন তিনি।
হবিগঞ্জ প্রান্ত থেকে এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির, জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ, সিভিল সার্জন ডা. একেএম মোস্তাফিজুর রহমানসহ অন্য কর্মকর্তারা ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন।
হবিগঞ্জের সঙ্গে ভারতের প্রায় ৭৪ কিলোমিটার সীমান্ত যুক্ত। বাল্লা স্থলবন্দরসহ পয়েন্ট রয়েছে মোট ৭টি। করোনা পরিস্থিতির কারণে বাল্লা স্থলবন্দরটি বন্ধ রয়েছে। এই স্থলবন্দর ছাড়াও গুইবিল, সাতছড়ি, রেমা ও কালেঙ্গাসহ বিভিন্ন পয়েন্ট বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ক্যাম্প রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com