বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

চুনারুঘাটে পূর্ব শত্রুতার জেরে ২যুবককে কুপিয়ে ক্ষতবিক্ষত ওসমানীতে প্রেরণ আটক ১

  • আপডেট টাইম শুক্রবার, ২৭ মার্চ, ২০২০
  • ৫৩০ বা পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি ॥ চুনারুঘাটে হাকাজুড়া পূর্ব শত্রুতার জের ধরে চন্দু মিয়া (৩৪) ও আক্তার মিয়া (২৮) নামের দুই যুবককে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে প্রতিপক্ষের লোকজন। আহত দুইযুবক কে প্রথমে চুনারুঘাট পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটেছে (২৫ মার্চ বুধবার) দুপুর দেড়টার দিকে রানিগাও ইউনিয়নের হাকাজুড়া সুনাজুরা নামক স্থানে। আহত চন্দু মিয়া হাকাজুড়া গ্রামের মৃত ফটিক মিয়ার ছেলে ও আক্তার মিয়া মো: ফরিদ মিয়ার ছেলে। আহত চন্দু মিয়ার স্ত্রী রুজিনা বেগম জানান, পূর্ব শত্রুতার জের ধরে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে ৭/৮জনের একদল লোক হামলা হালায়। তাদের শোর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদরকে উদ্ধার করে প্রথমে চুনারুঘাট হাসপাতাল পড়ে তাদের অবস্থা আশংঙ্কা জনক হলে কর্তব্যরত চিকিৎসক সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ডাক্তার জানায়, একজনের বুকে পিকলের আঘাত ও অপর জনের মাথায় একাধিক দাড়ালো অস্ত্রের আঘাত রয়েছে। খবর পেয়ে চুনারুঘাট থানার এসআই মলাই মিয়ার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল থেকে মিজান মেম্বারের চাচাত ভাই মৃত সুন্দর আলীর ছেলে অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল হক নামের একজনকে আটক করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে চুনারুঘাট থানার ওসি (তদন্ত) চম্পকদাম জানান, পুলিশ তাৎক্ষণিক ঘটনার স্থলে গিয়ে একজনকে আটক করেছে আহতদের পরিবার থানায় মামলা করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com