বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

করোনা আতঙ্কে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল রোগী শুন্য

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০
  • ৬২১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ করোনা ভাইরাস আতংকে রোগীশূন্য হয়ে পড়েছে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল। প্রতিদিন যেখানে শত শত রোগী ভর্তি হতেন, গত দুইদিন ধরে ৫/১০ জনের বেশি ভর্তি হচ্ছেন না। শহরবাসীর মাঝে এক ধরণের আতংক দেখা দিয়েছে যে, জ¦র, সর্দি, কাশি, গলা ব্যাথা হলেই করোনা রোগী। আর এসব উপসর্গ নিয়ে হাসপাতালে গেলেই সেই রোগীকে নেয়া হবে আইসোলেশনে। যে কারণে অনেক রোগীরাই জ¦ও, সর্দি, কাশিতে আক্রান্ত হলেও হাসপাতালে যাচ্ছেন না। সাধারণ ও গরীব রোগীদের অভিযোগ, শুধু মাস্ক আর গ্লাভস, আর তিনফুট দুরত্বে চলাচলের মাইকিং না করে রোগীদের মাঝে যে আতংক তৈরি হচ্ছে তা দুর করতে হবে। গতকাল সরেজমিনে সদর হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখা যায়, বিছানাগুলো খালি পড়ে আছে। যে বিছানাগুলো তিনদিন আগেও পরিপূর্ণ ছিলো। জরুরি বিভাগের ব্রাদার মোঃ ইসহাক মিয়া জানান, আগে প্রতিদিন তিন থেকে চারশত রোগী হাসপাতালে ভর্তি হতো। কিন্তু গত দুইদিন ধরে আতংকে ১০/১৫ জন রোগী চিকিৎসা নিতে আসেন কিন্তু কেউ ভর্তি হতে রাজি হচ্ছেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com