মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

শায়েস্তাগঞ্জ অলিপুরে আবারো অবৈধভাবে বাজার স্থাপন

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০
  • ৬৬৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরে আবারো অবৈধভাবে বাজার স্থাপন করা হয়েছে। এতে করে যানজট সৃষ্টিসহ দাঙ্গা হাঙ্গামা এমনকি দুর্ঘটনাও ঘটছে। অভিযোগ রয়েছে প্রভাবশালীরা বাজার থেকে প্রতিদিন হাজার হাজার টাকা চাঁদা নিচ্ছেন। সম্প্রতি প্রশাসন অভিযান চালিয়ে এসব অবৈধ স্থাপনা ও ফুটপাতের দোকানপাট উচ্ছেদ করলেও কিছুদিন যেতে না যেতেই আবারও এসব দোকানপাট বসানো হয়েছে। স্থানীয়রা জানান, প্রতিদিন সকাল থেকে রাত ১২টা পর্যন্ত পুরোদমে বাজারে ব্যবসা চালানো হচ্ছে। প্রায় শতাধিকেরও বেশি দোকান ত্রিপাল ও ছাতা টানিয়ে মহাসড়কের পাশে বসানো হয়েছে। এতে করে মহাসড়কের যানজট লেগেই থাকে। প্রাণ কোম্পানী ছুটি হওয়ার পর এসব দোকানপাটের কারণে শ্রমিকরা চলাচলে ব্যাঘাত ঘটছে। এ ব্যাপারে এলাকাবাসীর পক্ষ থেকে হাবিবুর রহমান নামের এক ব্যক্তি গতকাল জেলা প্রশাসক বরাবওে অভিযোগ দায়ের করেন। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন ব্যবসায়ী জানান, বেশ কয়েকজন লোক বিভিন্ন মহলের দোহাই দিয়ে এসব দোকান থেকে প্রতিদিন চাঁদা তুলেন। এর কিছু অংশ বিভিন্ন কতিপয় নেতার পকেটে যাচ্ছে। সরজমিনে গিয়ে এসব অবৈধ বাজারের দৃশ্য দেখা যায়। হাইওয়ে ও শায়েস্তাগঞ্জ থানার ওসি জানান, কিছুদিন আগে উচ্ছেদ করা হয়েছিল। এখন যদি আবারো অবৈধভাবে স্থাপনা বসানো হয়ে থাকে তাহলে আবারও উচ্ছেদ করা হবে। কোন অবস্থাতেই এসব বরদাস্ত করা যাবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com