মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

বিশিষ্ট সমাজ সেবিকা মঞ্জিলা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০
  • ৫৯২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব জি কে গউছের মাতা বিশিষ্ট সমাজ সেবিকা আলহাজ্ব মঞ্জিলা বেগমের ১৮তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার শায়েস্তানগরস্থ বাসভবনে দিনব্যাপী খতমে কোরআন, শহরের সকল মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল এবং তবারুক বিতরণ করা হয়। এরপূর্বে সকালে মরহুমার কবর জিয়ারত করা হয়।
এদিকে পারিবারিক এসব কর্মসূচীতে প্রতি বছরের ন্যায় এ বছর দেশের চলমান পরিস্থিতির কারণে মরহুমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী ও শুভানুধ্যায়ীদের আমন্ত্রণ জানানো সম্ভব হয়নি। তাই মরহুমার পরিবারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে সকলের নিকট দোয়া কামনা করেছেন মরহুমার জেষ্ঠ্য পুত্র বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক, হবিগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং দৈনিক আজকের হবিগঞ্জের সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব জি কে গউছ।
উল্লেখ্য, ২০০২ সালের এই দিনে মঞ্জিলা বেগম শায়েস্তানগরস্থ বাসভবনে ইন্তেকাল করেন।
এরশাদ সরকারের আমলে প্রথম উপজেলা পরিষদ নির্বাচনে মরহুমা মঞ্জিলা বেগম হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের প্রয়াত চেয়ারম্যান সৈয়দ আহমদুল হকের সাথে সরাসরি ভোট যুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তার স্বামী বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আলহাজ্ব গোলাম মর্র্তুজা লাল মিয়ার সাথে তিনি ৭ বার পবিত্র হজ্জব্রত পালন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com