শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

শহরের নতুন স্টেডিয়াম এলাকা থেকে ৮ যুবক-যুবতী আটক করেছে পুলিশ

  • আপডেট টাইম সোমবার, ২ মার্চ, ২০২০
  • ৫৭১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের নতুন স্টেডিয়াম এলাকার কফি হাউজ থেকে ৮ রোমিও ও জুলিওকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার ১২টা থেকে ৩টা পর্যন্ত সদর থানার ওসি মোঃ মাসুক আলীর নির্দেশে একদল পুলিশ ঐ এলাকার বিভিন্ন কফি হাউজসহ স্টেডিয়ামের কূপ থেকে তাদেরকে আটক করা হয়। তারা অধিকাংশই স্কুল কলেজের শিক্ষার্থী। বয়স ১৮ থেকে ২০ হবে।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে স্কুল কলেজের শিক্ষার্থীরা ক্লাস ফাঁকি দিয়ে হবিগঞ্জ শহরের বিভিন্ন নির্জন স্থানে আমোদ ফূর্তি করে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিভাবকরা আসলে তাদেরকে মুচলেকা রেখে ছেড়ে দেয়া হবে বলে সদর থানার ওসি মোঃ মাসুক আলী জানিয়েছেন। তবে নাম ঠিকানা জানা যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com