শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

মাধবপুরে ৩ মাদক ব্যবসায়ীর বিনাশ্রম কারাদন্ড ॥ জরিমানা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২০
  • ৭০৮ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ১ মাদক ব্যবসায়ীকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ২ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। বুধবার সন্ধ্যায় নিবার্হী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নিবার্হী কর্মকর্তা তাসনূভা নাশতারান এ রায় প্রদান করেন। পুলিশ জানায়-বুধবার সন্ধ্যা ৬টার দিকে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তফা ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের মাধবপুর উপজেলার সুরমা চা-বাগানের ২০নং যাত্রী ছাউনী এলাকায় অভিযান চালিয়ে ২১ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ নারায়নগঞ্জের রূপগঞ্জ উপজেলার বুলতা গ্রামের মোঃ হান্নান মিয়ার ছেলে সজিব মিয়া (৩৫) একই উপজেলার বালাখাই গ্রামের মোঃ জজ মিয়ার ছেলে মোঃ রানা মিয়া (২২) ও গুলাকান্দা গ্রামের মোঃ জালাল উদ্দিনের ছেলে সাজ্জাদুল ইসলাম সজিব (২০) কে গ্রেফতার করে। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতে হাজির করলে সজিব মিয়াকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং রানা মিয়া ও সাজ্জাদুল ইসলামকে ১০ হাজার টাকা করে অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com