বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচঙ্গে ডোবা থেকে যুবকের লাশ উদ্ধার

  • আপডেট টাইম সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২০
  • ৬৮৮ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং উপজেলার আঞ্চলিক মহা সড়ক সংলগ্ন বগীর রাস্তার পাশে একটি ডোবা থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা ৬টায় বানিয়াচং থানা পুলিশ লাশ উদ্ধার করে। স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান জানান, উদ্ধার হওয়া লাশটি জাতুকর্নপাড়া (চান্দের মহল্লা) গ্রামের গাজীউর রহমান এর ছেলে ইমরান হোসেন (২৮)। এলাকাবাসী জানান, গত শনিবার বিকাল থেকে ইমরান হোসেনকে তার পরিবারের লোকজন খোজে পাচ্ছিল না। রোববার বিকালে বগী রাস্তার পাশের ডোবায় একটি লাশ ভাসতে দেখে এলাকার লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। এ বিষয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ রঞ্জন কুমার সামন্ত এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, নিহত ইমরান হোসেন একজন মাদকসেবী ছিল, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নেশার ঘোরে পানিতে ডুবে সে মারা গেছে। তার বাড়ী থেকে নেশা জাতীয় দ্রব্যও পুলিশ আলামত হিসেবে উদ্ধার করেছে বলেও তিনি জানান। গতকাল সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) শেখ মোঃ সেলিম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com