শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

নবীগঞ্জে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছ্বেদ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২০
  • ৫৫৫ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ যানজট মুক্ত ও পরিচ্ছন্ন আধুনিক শহর গড়ে তুলতে নবীগঞ্জ উপজেলা প্রশাসন ও নবীগঞ্জ পৌর প্রশাসনের যৌথ উদ্যোগে নবীগঞ্জ শহরের অবৈধ স্থাপনা উচ্ছ্বেদ অভিযান শুরু হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।
গতকাল বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল, নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী, নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন। অভিযানে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিজুর রহমান এর নেতৃত্বে একদল পুলিশ উচ্ছেদ অভিযানে সহযোগীতা করেন। অভিযান চলাকালে শহরের নতুন বাজার মোড়, হাসপাতাল সড়ক, শেরপুর রোড, আনমনু রোড, ওসমানী রোডস্থ চৌমুহনীসহ মূল সড়কের উপর থাকা অবৈধ বিলবোর্ড, সাইনবোর্ড, টিনের বেড়াসহ অনেক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় এবং হোটেল মুনস্টার, অবকাশসহ কয়েকটি হোটেলের সামনে থাকা চুলা ভেঙে গুড়িয়ে দেয়া হয়। এছাড়াও যত্রতত্র স্থানে অবৈধভাবে গড়ে উঠা দোকান পাট, দোকানের সামনে রাস্তায় রাখা অতিরিক্ত জায়গা দখল মুক্ত করেন। ফলে জনমনে স্বস্তি ফিরে এসেছে। অভিযানে শহরের যত্রতত্র স্থানে অবৈধ পার্কিং বন্ধ করা হয় এসময় অবৈধ ভাবে সড়কের উপর টমটম পার্কিং করার দায়ে এক চালককে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ এটিএম সালাম, নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ সরওয়ার শিকদার, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মেলেন্দু দাশ রানা, নবীগঞ্জ শ্রমিক ইউনিয়নের সভাপতি এয়াওর মিয়া, মিনি বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন, দৈনিক হবিগঞ্জ সময়ের বার্তা সম্পাদক মতিউর রহমান মুন্না, ডেইলি বিজয়ের বার্তা (অনলাইন) সম্পাদক ছনি চৌধুরী, কাউন্সিলর বাবুল চন্দ্র দাশ, পৌর সচিব আজম হোসেন প্রমূখ।
এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল বলেন, যানজট মুক্ত শহর গড়ে তুলতে এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। কোনো অবস্থাতেই রাস্তায় কাউকে দোকানপাট বসাতে দেয়া হবেনা।
নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী বলেন, একটি পরিচ্ছন্ন আধুনিক শহর হিসেবে আমরা নবীগঞ্জকে দেখতে চাই, সেই লক্ষ্যে নবীগঞ্জ উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসন কাজ করছে, যানজট মুক্ত মডেল শহর গড়ে তুলতে উচ্ছেদ অভিযানে সকল ব্যবসায়ীসহ সর্বস্তরের জন সাধারণের সহযোগীতা চেয়েছেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com