রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

শহরের মোহনপুর এলাকাবাসীর দুর্দশা লাঘবে বাইপাস সংলগ্ন অবৈধ দখলকৃত জমি উন্মুক্ত করলেন মেয়র জি, কে গউছ

  • আপডেট টাইম রবিবার, ১১ মে, ২০১৪
  • ৫০৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের মোহনপুর এলাকার শতাধিক পানিবন্দী পরিবারের দুর্দশা লাঘব করতে বাইপাস সংলগ্ন অবৈধ দখলকৃত জমি উম্মুক্ত করলেন মেয়র আলহাজ্ব জি কে গউছ। গত শুক্র ও শনিবার এক্সকেভেটরের মাধ্যমে পৌর বাস টার্মিনাল এলাকায় বাইপাস সড়ক সংলগ্ন রেলের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পানি নিস্কাশনের নালা কেটে দেয়ার ব্যবস্থা করেন মেয়র। এক্সকেভেটরের মাধ্যমে বাইপাস সড়ক সংলগ্ন রেলের জমিতে নালা কেটে দেয়ার কাজ চলাকালে গতকাল সকালে মেয়র আলহাজ্ব জি, কে গউছ এলাকা পরিদর্শন করেন। অভিযান চলাকালে তাৎক্ষনিকভাবে এলাকা পরিদর্শনে যান হবিগঞ্জের জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন। জলাবদ্ধতা দুরীকরনে মেয়র আলহাজ্ব জি, কে গউছের উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন জেলা প্রশাসক। তিনি পৌরসভার যে কোন আইনগত পদক্ষেপে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে বলে উল্লেখ করেন। জেলা প্রশাসক ও মেয়র এক্সকেভেটরের কাজ পরিদর্শন করে এলাকাবাসীর সাথে কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার কাউন্সিলর সৈয়দা লাভলী সুলতানা, মোঃ আলমগীর, গৌতম কুমার রায়, মটর মালিক গ্র“পের সাধারন সম্পাদক মোঃ শফিকুর রহমান চৌধুরীসহ এলাকাবাসী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com