সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

এক্সপ্রেসে সংবাদ প্রকাশের পর নবীগঞ্জে দীঘলবাকে কুশিয়ারা নদীর চর থেকে আটক দুই ॥ ভ্রাম্যমাণ আদালতে ১ লাখ টাকা জরিমানা

  • আপডেট টাইম শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২০
  • ৮৩৮ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের কসবা গ্রামে কুশিয়ারা নদীর চর কেটে বালু বিক্রির ঘটনায় অভিযানে নেমেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ কুমার পালের নেতৃত্বে দীঘলবাকের কসবা গ্রামের কুশিয়ারা নদীর বালুচরে অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় ২ ট্রাক বালুসহ ২ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের ইনাতগঞ্জ গ্রামের জহুর উদ্দিনের ছেলে ট্রাক চালক সাহেদ মিয়া (২৬) ও দেবপাড়া ইউনিয়নের সদরঘাট গ্রামের আশরাক আলীর পুত্র ট্রাকের হেলপার শহীদ মিয়া (৪৫)। পরে আটককৃত দুজনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা ২০১০ আইনে তাদের ১ লাখ টাকা জরিমানা অথবা অনাদায়ে ২ মাসের কারাদন্ড প্রদান করা হয়। জানা যায়, দীর্ঘদিন ধরে ইজারা ছাড়া রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের কসবা গ্রামে কুশিয়ারা নদী চর কেটে বালু বিক্রি করে আসছে স্থানীয় একটি প্রভাবশালী মহল। ২০১৯ সালের এপ্রিলে এ বিষয়ে সংবাদ প্রকাশ হলে পরদিন অভিযানে নামে প্রশাসন। এবং ৭ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। এরপর কিছুদিন বন্ধ থাকার পর আবার শুরু হয় চর কেটে বালু বিক্রি।
গতকাল বৃহস্পতিবার ‘‘দৈনিক হবিগঞ্জ জনতার এক্সপ্রেস’’ পত্রিকায় নবীগঞ্জের দীঘলবাকে কুশিয়ারা নদীর চর কেটে বালু বিক্রি” শিরোনামে ফলাও করে সংবাদ প্রকাশ হয়।
সংবাদ প্রকাশের জের ধরে ও গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ কুমার পালের নেতৃত্বে ইনাতগঞ্জ ফাঁড়ি পুলিশের এএসআই আব্দুস সামাদ আজাদ, ইনাতগঞ্জ ভূমি সহকারী কর্মকর্তা মোঃ আব্দুল কাইয়ুমসহ একদল পুলিশ অভিযান চালিয়ে দুটি বালুভর্তি ট্রাকসহ দুইজনকে আটক করা হয়।
পরে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা ২০১০ আইনে দুজনকে ১ লাখ টাকা জরিমানা অথবা অনাদায়ে ২ মাসের কারাদন্ড প্রদান করা হয়।
এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ কুমার পাল বলেন, খবর পেয়ে অভিযান চালিয়ে দুটি ট্রাকসহ দুজনকে আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের ১ লাখ টাকা জরিমানা করা হয়। তিনি বলেন, নদী থেকে বালু উত্তোলন, নদীর চর কেটে বালু বিক্রি এসব হবেনা, এসব চলবে না যে বা যারা এ ঘটনার সাথে জড়িত থাকবে তাদের বিরুদ্ধেই একশন চলবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com