বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০ চুনারুঘাটের এক মাদক ব্যবসায়ীকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত শায়েস্তাগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২ লুণ্ঠিত পিকআপ ও ১২টি গরু উদ্ধার নবীগঞ্জে নতুন ইউএনও সুলতানা জেরিন চা-বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার শহরে এনসিপির সাথে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ ॥ আহত ১০ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে হুইপ জি কে গউছ ॥ বন্দিদের জন্য ১০টি টেলিভিশন, ৩০টি সিলিং ফ্যান ও ২টি ডিপ টিউবওয়েল দেওয়ার ঘোষণা হবিগঞ্জ শহরে মুক্তিযোদ্ধা অনিল কুমার চৌধুরীর জায়গা দখলের অভিযোগ হুইপ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ হবিগঞ্জ পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

ময়না তদন্তের জন্য মৃত্যুর ১১ দিন পর স্কুল ছাত্রী জেরিন এর লাশ কবর থেকে উত্তোলন

  • আপডেট টাইম শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২০
  • ৮২১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ এসএসসি পরীক্ষার্থী মদিনাতুল কোবরা জেরিন হত্যার ঘটনায় ময়নাতদন্তের জন্য ১১ দিন পর কবর থেকে লাশ উত্তোলন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে কবর থেকে তার লাশ উত্তোলন করা হয়। এর আগে রোববার অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম শাহীনুর আক্তার মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে লাশ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের আদেশ দেন। লাশ উত্তোলনকালে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) মাসুদ রানা, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ রবিউল ইসলাম, সহকারী কমিশনার শাহ আজিজ, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুক আলী।
উল্লেখ্য, সদর উপজেলার ধল গ্রামের বাসিন্দা মদিনাতুল কোবরা জেরিন। গত ১৮ জানুয়ারি সকালে সদর উপজেলার রিচি এলাকায় সিএনজি চালিত অটোরিকশা থেকে পড়ে গুরুতর আহত হয়। পরদিন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের পরিবার প্রথমে এটিকে সড়ক দুর্ঘটনা মনে করে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করে। পরে পুলিশের তদন্তে হত্যার রহস্য উদঘাটন হয়। গ্রেফতার করা হয় সদর উপজেলার ধল গ্রামের বাসিন্দা জাকির হোসেনকে। সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com