বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০ চুনারুঘাটের এক মাদক ব্যবসায়ীকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত শায়েস্তাগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২ লুণ্ঠিত পিকআপ ও ১২টি গরু উদ্ধার নবীগঞ্জে নতুন ইউএনও সুলতানা জেরিন চা-বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার শহরে এনসিপির সাথে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ ॥ আহত ১০ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে হুইপ জি কে গউছ ॥ বন্দিদের জন্য ১০টি টেলিভিশন, ৩০টি সিলিং ফ্যান ও ২টি ডিপ টিউবওয়েল দেওয়ার ঘোষণা হবিগঞ্জ শহরে মুক্তিযোদ্ধা অনিল কুমার চৌধুরীর জায়গা দখলের অভিযোগ হুইপ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ হবিগঞ্জ পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

জাতীয় পার্টি (এরশাদ) এর কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পদে স্থান পেয়েছেন হবিগঞ্জের ৫ নেতা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২০
  • ৭২৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টর ॥ জাতীয় পার্টি (এরশাদ) এর কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পদে স্থান পেয়েছেন হবিগঞ্জের ৫ নেতা। জাপার এই ৫ নেতা কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়ায় হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির নেতাকর্মীদের উৎসাহ উদ্দিপনা সৃষ্টি হয়েছে। নেতাকর্মীরা একে অন্যকে মিষ্টি মুখ করাচ্ছেন। বিশেষ করে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্টপতি হুসেইন মুহম্মদ এরশাদের দীর্ঘদিনের পরিক্ষিত সৈনিক হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শংকর পাল কেন্দ্রীয় কমিটির সমবায় বিষয়ক সম্পাদক পদে মনোনীত করে মূল্যায়ন করায় জেলা জাপার নেতাকর্মীরা আনন্দিত হয়েছেন। দলের চেয়ারম্যান সাবেক সফল মন্ত্রী বর্তমান জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের এমপি ও মহাসচিব মশিউর রহমান রাঙ্গা এমপি’র প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। এছাড়াও কেন্দ্রীয় কমিটিতে ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে মনোনীত হয়েছেন আহাদ উদ্দীন চৌধুরী শাহিন, সদস্য পদে জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, জেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী এমএ মমিন চৌধুরী ও নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক শাহ আবুল খায়ের। এসব নেতাদেরও কেন্দ্রীয় কমিটিতে স্থান দেয়ায় জেলা জাতীয় পার্টির পক্ষ থেকে দলের চেয়ারম্যান ও মহাসচিবের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com