রবিবার, ০৭ জুন ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

বানিয়াচং বিএসডি মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায় ও পুরস্কার বিতরণ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২০
  • ৬৯০ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচ থেকে ॥ বানিয়াচংয়ে বিএসডি আলীম মাদ্রাসায় দাখিল পরিক্ষার্থীদের বিদায় ও মেধাবীদের শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল (বুধবার) সকাল ১১ ঘটিকায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন গভর্ণিংবডির সভাপতি সমাজ সেবক মুতাক্বিম বিশ^াস। সহকারি শিক্ষক উমর ফারুকের পরিচালনায় সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুবাশি^র আহমদ। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা ইমাম সমিতির সভাপতি ক্বাজী মাওলানা আতাউর রহমান, বানিয়াচং উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ¦ লুৎফুর রহমান, বানিয়াচং উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এম খোকন, দৈনিক মানবজমিন প্রতিনিধি ও হবিগঞ্জ এক্সপ্রেস পত্রিকার স্টাফ রিপোর্টার মখলিছ মিয়া, শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, মাওলানা আমিনুল হক,আব্দু সামাদ চৌধুরী, আলী হায়দর, আঃ খালেক, সালে আহমদ, শাহেদ উদ্দিন, ইমরানা বেগম, রাহমা খানম, জাকেরা আক্তার, দাতা সদস্য মোঃ শেখ সাদিক প্রমুখ। পরে অতিথিবৃন্দ মেধা তালিকায় মেধোবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। উল্লেখ্য, বড়বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ,অত্র মাদ্রাসার সাবেক দাতা সদস্য ও উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ¦ মোঃ লুৎফুর রহমান মেধাবী শিক্ষার্থীর উৎসাহিত করার জন্য প্রতি বছর মেধাবী শিক্ষার্থীদের পুরস্কিত করে আসছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com