শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

আউশকান্দিতে ড্রেনেজ ব্যবস্থার দাবিতে উত্তেজনা “শ্রীহট্ট” অর্থনৈতিক জোনের কাজ বন্ধ করে দিয়েছে এলাকাবাসী

  • আপডেট টাইম মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২০
  • ৫৫৭ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নে অবস্থিত অর্থনৈতিক জোন শ্রীহট্ট এর আশপাশ এলাকায় শীতকালের শুকনো মৌসুমেও সামান্য বৃষ্টিতে পানি বন্দি ৪টি গ্রামের মানুষ। এর প্রতিবাদে ভুক্তভোগী জনতা শেরপুর অর্থনৈতিক জোন “শ্রীহট্ট” এর কাজ বন্ধ করে দিয়েছে। সোমবার দুপুরে “শ্রীহট্ট” অর্থনৈতিক জোন এর কাজ বন্ধ করে দেন এলাকাবাসী। এনিয়ে এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে।
নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের পারকুল বনগাঁও ঢালারপাড়, দীঘরব্রাহ্মন গ্রাম, পাহাড়পুরে পাশেই অবস্থিত শেরপুর অর্থনৈতিক জোন “শ্রীহট্ট”। এই অর্থনৈতিক জোনে নেই পানি নিষ্কাশনের ব্যবস্থা। এর ফলে ৪টি গ্রামের প্রায় শতাধিক পরিবারের বাড়ি ঘর জলাবদ্ধতায় পরিণত হয়েছে। পানিবন্দী অবস্থায় জীবনযাপন করছেন ৪ গ্রামের শতাধিক পরিবারের লোকজন। এ ব্যাপারে কোনো প্রতিকার না পেয়ে নিরুপায় হয়ে সোমবার ক্ষতিগ্রস্থ পরিবারের নারী পুরুষ সকাল থেকে অর্থনৈতিক জোন “শ্রীহট্ট” মূল গেইটে অনির্দিষ্টকালের জন্য অবস্থান ধর্মঘট করে কাজ বন্ধ করে দিয়েছেন। পানি নিস্কাশনে ড্রেনেজ ব্যবস্থার দাবিতে অর্থনৈতিক জোন “শ্রীহট্ট” কাজ বন্ধ করে অচল করে দেয়া হয়েছে নির্মান কাজ।
এলাকাবাসীর অভিযোগ, “শ্রীহট্ট” অর্থনৈতিক জোন এর নির্মান কাজের ফলে এবং ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পানি জমাট হয়ে জলাবদ্ধতার সৃষ্ঠি হয়েছে। জলাবদ্ধতার জন্য অনেকের বাড়ির ফসলের বিভিন্ন জাতের গাছ পালা মরে গেছে। ধর্মঘটকারীরা পানি নিষ্কাশনের ব্যবস্থা না করা পর্যন্ত নির্মাণ কাজ করতে দিবেন না বলে হুশিয়ারী দেন।
অবস্থান ধর্মঘটকারীদের মধ্যে ঢালারপাড় গ্রামের বৃদ্ধ সুশীল সুত্রধর (৬০) জানান, আমাদের শেষ আশ্রয় মাথাগোজার জায়গা বসত বাড়িঘর পানিতে তলিয়ে আছে। আমাদের সবজি খেত, ধানি জমি, বাড়ি সবই তলিয়ে গেছে বৃষ্টির পানিতে। কোন উপায় না দেখে আমরা ওই জায়গায় অবস্থান নিয়েছি। আমাদের কোন ব্যবস্থা না করলে কাজ করতে দিবো না। একই গ্রামের কাঞ্চল মালা (৬৫) জানান, ৭ সদস্যের পরিবারের মধ্যে বাচ্চা কাচ্চা নিয়ে অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছি। মনোয়ারা বেগম (৬০) জানান, আমরা আর কোন উপায় না পেয়ে অর্থনৈতিক জোন “শ্রীহট্ট” এ অবস্থান নিয়েছি। বৃদ্ধ নীলমনি সুত্রধর জানান, আমাদের দাবী সরকার যতক্ষণ পর্যন্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা না করবে ততক্ষণ ওই স্থানে অবস্থান করবো। কারন পানির জন্য গ্রামে বাস করা সম্ভব নয়, দীঘরব্রাহ্মন গ্রামের বিশিষ্ট মুরুব্বী আকলিছ মিয়া (৭০) জানান, আমাদের বাড়ি ঘরে পানি উঠে মাথা গুজার জায়গাটাও নেই। উপকারের আশায় জায়গা দিয়ে এখন মহা সর্বনাশ হয়েছে। সরকারের কাছে আমাদের আকুল আবেদন জীবন বাঁচাতে অতি দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন।
অবস্থান ধর্মঘট ও বিক্ষোভের খবর পেয়ে অসহায়দের সাথে আউশকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মুহিবুর রহমান হারুন একাত্বতা প্রকাশ করেন।
এ ব্যাপারে শেরপুর অর্থনৈতিক জোন “শ্রীহট্ট” এর দায়িত্বে নিয়োজিত প্রকৌশলী রবিউল হোসেন এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, পানি নিষ্কাশনে ড্রেনেজ ব্যবস্থার দাবীতে শেরপুর অর্থনৈতিক জোন “শ্রীহট্র” এর কাজ স্থানীয় লোকজন বন্ধ করে দিয়েছে। বিষয়টি আমি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com