বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

জি কে গউছের শোক প্রকাশ

  • আপডেট টাইম সোমবার, ৬ জানুয়ারী, ২০২০
  • ৫৮১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের সর্বজন শ্রদ্ধেয় বিশিষ্ট আলেমে দ্বীন আল্লামা তাফাজ্জুল হকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক, হবিগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক মেয়র আলহাজ্ব জি কে গউছ। গতকাল রবিবার সংবাদপত্রে প্রেরিত এক শোক বার্তায় তিনি শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। সেই সাথে তিনি মহান আল্লাহর দরবারের মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।
জি কে গউছ বলেন, আল্লামা তাফাজ্জুল হক ছিলেন হবিগঞ্জের সর্বজন শ্রদ্ধেয় বিশিষ্ট আলেম। ইসলাম প্রচারে এবং মানুষকে ধর্মের দিকে ধাবিত করতে তিনি অসামন্য অবদান রেখেছেন। তিনি ছিলেন হবিগঞ্জের গর্ব, হবিগঞ্জের অহংকার। তিনি দেশে-বিদেশে ধর্মীয় পরিমন্ডলে হবিগঞ্জকে পরিচিত করেছেন। উনার কারণে আমরা হবিগঞ্জবাসী সম্মানীত হয়েছি। উনার মৃত্যুতে আমাদের অপূরনীয় ক্ষতি হয়েছে, এই শূণ্য স্থান পুরণ হওয়ার নয়। দোয়া করি মহান আল্লাহ উনার শ্রম ও প্রচেষ্টাকে কবুল করুক এবং জান্নাতবাসী করুক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com