রবিবার, ০৭ জুন ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন

বাহুবলে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

  • আপডেট টাইম শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২০
  • ৪৪৬ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে দীর্ঘদিন ধরে পলাতক থাকা সাজাপ্রাপ্ত আসামী বরকত উল্লা (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার মধ্যরাথে উপজেলার বৃন্দাবন চা বাগান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বরকত উল্লা উপজেলার শেওড়াতুলী গ্রামের মৃত আহম্মদ আলীর পুত্র। পুলিশ জানায়, বুধবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল মডেল থানার এএসআই সাঈদ মন্ডলের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার বৃন্দাবন চা বাগান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সে সিআর মামলায় সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com