মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

ডাঃ মুশফিক চৌধুরী কেন্দ্রীয় আ.লীগের সদস্য নির্বাচিত হওয়ায় শহরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

  • আপডেট টাইম শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯
  • ৬৮২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও ডাঃ মুশফিক হুসেন চৌধুরীকে অভিনন্দন জানিয়ে হবিগঞ্জ শহরে আন্দন মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।
গতকাল বিকালে আনন্দ মিছিল শহরের জেলা পরিষদ মোড় থেকে বের হয়ে শহর প্রদিক্ষণ শেষে পথসভার মাধ্যমে শেষ হয়। পরে নেতাকর্মী ও জনসাধারণের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক পিপি আবুল হাসেম মোল্লা মাসুম, সাবেক প্রচার সম্পাদক অনুপ কুমার দেব মনা, হবিগঞ্জ পৌর আওয়ামীলীগ নেতা শাহ্ ইউসুফ আলী, যুবলীগ নেতা বেলাল আহমেদ, ছাত্রলীগ নেতা জিবলু আহমেদ রবিন, পাভেল আহমেদ, মকসুদ মিয়া, জনি, তানিম, সোহাগ প্রমূখ। উল্লেখ্য, ডাঃ মুশফিক হুসেন চৌধুরী, সফলতার সাথে হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি বর্তমানে হবিগঞ্জ জেলা বিএমএ ও স্বাচিপের সভাপতির দায়িত্ব পালন করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com