রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

শহরে ৩ মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৯
  • ৬৩৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর ৩নং পুল বাইপাস এলাকায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদক ব্যবসায়ী জাহিরসহ তার ৩ মাদক ব্যবসায়ীকে ৩০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত আটককৃতদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেন। সোমবার সন্ধ্যায় ৬টার দিকে হবিগঞ্জ জেলা মাদক দ্রব্য অধিদপ্তরের পরিদর্শক মিজানুর রহমান ও উপ-পরিদর্শক সিদ্দিকুর রহমানের নেতৃত্বে একদল সিপাহী শহরের ৩নং পুল বাইপাস সড়কে অভিযান পরিচালনা করেন। এ সময় ইয়াবা বিক্রিকালে তাদেরকে হাতে নাতে ৩০ পিস ইয়াবাসহ আটক করা।
আটককৃত সাজাপ্রাপ্ত আসামীরা হল, শহরতলীর বড় বহুলার গ্রামের মৃত আবু মিয়ার পুত্র মাদক সম্রাট জাহির (৩৮), ধুলিয়াখাল গ্রামের মৃত সক্কত আলীর পুত্র তাজুল ইসলাম (৩৫), একিই গ্রামের মৃত নুর উদ্দিনের পুত্র তুহিন মিয়া (৩০)। পরে আটককৃতদের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির হোসেন শামীম এর ভ্রাম্যমান আদালতে হাজির করলে বিজ্ঞ আদালত মৃত আবু মিয়ার পুত্র মাদক জাহিরকে ও মৃত সক্কত আলীর পুত্র তাজুল ইসলাম (৩৫) কে ১৫ দিনের কারাদন্ড এবং মৃত নুর উদ্দিনের পুত্র তুহিন মিয়া (৩০) কে ১০ দিনে কারাদন্ড প্রদান করেন।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com