বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

আশা-হবিগঞ্জ এমএসএমই ব্রাঞ্চের শুভ উদ্বোধন

  • আপডেট টাইম সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৯
  • ৫৮১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ আশা-হবিগঞ্জ এমএসএমই ব্রাঞ্চের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার সকাল ১০ টায় এই ব্রাঞ্চের উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জ ডিভিশন কার্য্যালয়ের ডিভিশনাল ম্যানেজার মোঃ সাজেদুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ ডিভিশন কার্য্যালয়ের এডিশনাল ডিভিশনাল ম্যানেজার মোঃ কামাল মিয়া চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশা-হবিগঞ্জ জেলা ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ কামাল হোসেন খান।
উপস্থিত ছিলেন, হবিগঞ্জ সদর অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মোঃ এনমাুল হক খান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অত্র ব্রাঞ্চের ম্যানেজার (এমএসএমই) মোঃ মাসুদুর রহমান। আরও উপস্থিত ছিলেন অত্র ব্রাঞ্চের কর্মকর্তাবৃন্দসহ হবিগঞ্জ সদর-১ ও ২ ব্রাঞ্চের ম্যানেজারগণ, এএসআই, সদস্যবৃন্দ ও অন্যান্য সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ১০ জন গ্রাহকের হাতে সর্ব মোট ৪৬ লক্ষ টাকা এমএসএমই ঋণ প্রদান করেন এবং সভায় আশা প্রতিষ্ঠান প্রদত্ত বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে আলোচনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com