রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

জনাব আলী সরকারি কলেজের ভাইস প্রিন্সিপালসহ ২ শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় থানায় অভিযোগ দায়ের

  • আপডেট টাইম সোমবার, ২ ডিসেম্বর, ২০১৯
  • ৫৫৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ছাত্রীদের উত্যক্তের প্রতিবাদ করায় বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের ভাইস প্রিন্সিপালসহ ২ শিক্ষক লাঞ্চিত হওয়ার ঘটনায় ৩/৪ জনকে আসামী করে বানিয়াচং থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। গতকাল রবিবার ভাইস প্রিন্সিপাল শামছুজ্জামান খান বাদী হয়ে এ অভিযোগ দায়ের করেন। সূত্রে জানা যায়, গত শনিবার দুপুর ১২টায় ৩/৪ জনকে সঙ্গে নিয়ে ত্রি কোয়ার্টার প্যান্ট পরিধান করে কলেজের ২য় তলায় উঠার চেষ্টা করে বখাটে সায়েম আহমদ (১৮)। ক্লাস চলাকালীন সময়ে ২য় তলায় না উঠতে তাদের বারণ করেন ভাইস প্রিন্সিপাল শামছুজ্জামান খান। এতে ক্ষিপ্ত হয়ে ভাইস প্রিন্সিপালকে শারীরিকভাবে লাঞ্চিত করে বখাটে সায়েমসহ সঙ্গিয় সহপাঠিরা। এর প্রতিবাদ করলে ক্রিড়া শিক্ষক জাকারিয়া খানকেও বখাটেরা লাঞ্চিত করে পালিয়ে যায়। এঘটনা চাউর হলে কলেজের ছাত্রছাত্রীসহ বানিয়াচঙ্গের সচেতন মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিকাল ৩টায় সকল শিক্ষক নিয়ে জরুরী সভা অনুষ্ঠিত হয়। শিক্ষকগণ চান, এ ঘটনায় জড়িতদের কঠিন শাস্তি এবং ভবিষ্যতে এহেন ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে সে জন্য করণীয় টেকসই ব্যবস্থা। জনাব আলী কলেজে একের পর এক শিক্ষক লাঞ্চিতের ঘটনায় ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুন্ন হচ্ছে। এর প্রভাব পড়ছে ফলাফলে। বখাটে সায়েম আহমদ উপজেলা সদরের চতুরঙ্গ রায়ের পাড়ার নুরুল আমীনের ছেলে। সে গত বছর জনাব আলী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য হয়ে বর্তমানে অনিয়মিত ছাত্র। এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ সাফিউজ্জামান খান জানান, কলেজের সকল শিক্ষক একমত এবং ঐক্যবদ্ধ, বখাটেদের কঠিন বিচার হতে হবে। ইতিমধ্যে ভাইস প্রিন্সিপাল বাদী হয়ে বখাটেদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন। আশা করি আইনের মাধ্যমে তাদের বিচারে আওতায় নিয়ে আসা হবে। এসব বখাটের কারণেই কলেজের ফলাফল খারাপ হচ্ছে। এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জন কুমার সামন্ত জানান, একটি অভিযোগ পেয়েছি। আইনগত ভাবে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং ইতিমধ্যে বখাটেদের গ্রেফতার করতে অভিযান পরিচালনা করা হলে তাদের পাওয়া যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com