শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

জনাব আলী কলেজে ছাত্রী উত্যক্তের প্রতিবাদ করায় ভাইস প্রিন্সিপাল লাঞ্ছিত

  • আপডেট টাইম রবিবার, ১ ডিসেম্বর, ২০১৯
  • ৬২৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গ জনাব আলী ডিগ্রি কলেজে ছাত্রীদের উত্যক্তের প্রতিবাদে ভাইস প্রিন্সিপাল শামছুজ্জামান খানসহ এক শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। বখাটেদের এহেন কর্মকান্ডে শিক্ষক মহলে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। এ ঘটনার জের ধরে কলেজের গভনিং বোর্ডের সদস্য জরুরী বৈঠক করে ওই বখাটেদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
জানা যায়, গতকাল শনিবার দুপুর ১২টার দিকে ৩/৪জন যুবক কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে ছাত্রীদের কমন রুমের কাছে মোবাইলে ছবি তোলার চেষ্টা করলে ওই কলেজের ভাইস প্রিন্সিপাল শামছুজ্জামান খান প্রতিবাদ করেন। এ সময় বখাটেরা তার উপর চড়াও হয়। তখন কলেজের ক্রীড়া শিক্ষক জাকারিয়া চৌধুরী এগিয়ে আসলে বখাটেরা তার সাথেও একই রকম আচরণ করে। পরে কলেজের সকল শিক্ষার্থীরা এগিয়ে আসলে বখাটেরা পালিয়ে যায়। খবর পেয়ে বানিয়াচং থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিদর্শন করে। বিকাল ৩টায় বখাটেদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য জরুরী সভার আহ্বান করা হয়। কলেজের প্রিন্সিপাল শফিউজ্জামান খান জানান, গতকাল ২/৩ জন যুবক দু-তলায় উঠে মেয়েদের কমন রুমে যাওয়ার চেষ্টা করে। এ সময় ভাইস প্রিন্সিপাল বাধা দিলে তার সাথে অসধাচরণ করে। বানিয়াচঙ্গ থানার ওসি রঞ্জণ কুমার সামন্ত বলেন, ‘বিষয়টি জানার সাথে-সাথে একদল পুলিশ ঘটনাস্থলে যায়। তবে অভিযুক্তদের ধরা সম্ভব হয়নি। তাছাড়া এখানো থানায় কোন লিখিত অভিযোগ পৌছে নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com