সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

হাজী আকল হত্যাকান্ডে আপন ভাতিজা স্বপনের জামিন না-মঞ্জুর

  • আপডেট টাইম শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৯
  • ৬৮৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটের আলোচিত ব্যবসায়ী নেতা আবুল হোসেন আকল মিয়া হত্যাকান্ডের ঘটনায় নিহতের আপন ভাতিজা সাইদুল ইসলাম স্বপন জামিন না-মঞ্জুর করেছে আদালত। গতকাল বৃহস্পতিবার সাড়ে ১১টায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান উদ্দিন প্রধানের আদালতে তার জামিন প্রার্থনা করলে আদালত শুনানী শেষে জামিন না-মঞ্জুর করে। এছাড়াও মামলার গতকাল নিয়মিত হাজিরা দিয়েছেন মামলার এজাহার মুক্ত আসামী সৈয়দ কুতুব উদ্দিন ইয়ামিন, জসিম উদ্দিন শামীম, ছদর উদ্দিন শিহাব, সুমন মিয়া, চান মিয়া ও সাইফুল ইসলাম রুবেল। মামলার বাদী পক্ষের আইনজীবি অ্যাডভোকেট আব্দুল হাই জানান, চাঞ্চলকর এই হত্যা মামলাটি দু’বছর ধরে তদন্ত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন। এর মধ্যে মামলার এজাহার নামীয় ৪জন আসামী মধ্যে ৩ জনকে গ্রেফতার করেছে। এজাহারভূক্ত আরো ৪জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে ৭ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। তিনি মামলাটি দ্রুত বিচার দাবি করে। মামলার পরবর্তী তারিখ ১৭ ডিসেম্বর ধার্য্য করা হয়েছে।
অপর দিকে মামলার আসামী পক্ষের আইনজীবি অ্যাডভোকেট আতাউর রহমান রবিন জানান, চাঞ্চলকর এ হত্যাকান্ডের ষড়যন্ত্র মুলক ভাবে বাদী পক্ষ বিএনপি নেতা কাউন্সিলর কুতুব আলীসহ কয়েকজনকে আসামী করেছে। তিনি এর সুষ্টু তদন্তের দাবি জানান।
প্রসঙ্গত, গত বছরের ১ মার্চ ভোরে চুনারুঘাট শহরের বাল্লা রেলগেইট এলাকার বাসা থেকে বের হয়ে মসজিদে ফজরের নামাজ আদায় করতে যান চুনারুঘাট বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আবুল হোসেন আকল মিয়া। নামাজ আদায় করে বাসায় ফেরার পথে দুর্বৃত্তদের হামলায় তিনি গুরুতর আহত হন। তার চিৎকার শুনে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে রাস্তায় সকাল সাড়ে ৮টায় তিনি মারা যান। তার মৃত্যুর ঘটনায় স্থানীয় ব্যবসায়ীরা বিক্ষুব্ধ হয়ে চুনারুঘাট সদরে হরতাল পালন করে। ঘটনার পর থেকেই পুলিশ হত্যাকান্ডের রহস্য উদঘাটন করতে মরিয়া হয়ে উঠে। উক্ত ঘটনায় ৩০ মার্চ জসিম উদ্দিন চৌধুরী শামীমকে ঢাকার তেজকুনিপাড়ার একটি বাসা থেকে গ্রেফতার করা হয়। ৩১ মার্চ তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
এ হত্যা মামলার দুই নম্বার আসামী গ্রেফতারকৃত কুতুব আলী চুনারুঘাট পৌরসভার ধলাইপাড় গ্রামের বাসিন্দা ও চুনারুঘাট পৌরসভার কাউন্সিলর। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। এ হত্যাকান্ডের তদন্তে সম্পৃৃক্ততা পাওয়ায় তার আপন ভাতিজা সাইদুল ইসলাম স্বপনকে ২৮ অক্টোবর চুনারুঘাট উপজেলার চন্দনা গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত স্বপন চন্দনা গ্রামের ভিংরাজ মিয়ার ছেলে। ২৯ অক্টোবর তাকে কারাগারে প্রেরণ করা হয়। এ হত্যা মামলার প্রধান আসামী রঞ্জন পাল পলাতক রয়েছেন। আবুল হোসেন আকল মিয়া হত্যা মামলায় এ পর্যন্ত এজাহারভুক্ত তিন আসামীসহ ৭ জনকে গ্রেফতার করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com