বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

হবিগঞ্জে সেমিনারে সিটিটিসি কর্মকর্তা ॥ জঙ্গীদের পরিবারের দুর্দশার চিত্র তুলে ধরলেও সচেতনতা আসতে পারে

  • আপডেট টাইম বুধবার, ২০ নভেম্বর, ২০১৯
  • ৬৪২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ উগ্রবাদ প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনারে সিটিটিসি (কাউন্টার টেররিজম ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট) এর অতিরিক্ত পুলিশ সুপার রহমত উল্লাহ বলেছেন, বিভিন্ন সময় জঙ্গীদেরকে গ্রেফতারের সময় আমরা তাদের টার্গেট সম্পর্কে জানার চেষ্টা করি, এমনকি তাদের ম্যাসেজ আদান প্রদান, কাগজপত্র ঘাটাঘাটি করে নিশ্চিত হওয়া গেছে যে, তাদের প্রথম টার্গেট থাকে পুলিশ। দ্বিতীয় টার্গেট গণমাধ্যম কর্মী। পুলিশ ও গণমাধ্যম সজাগ ও সতর্ক থাকায়, জঙ্গীদের বিরুদ্ধে একজোট হয়ে অবস্থান নেয়ায় দেশে জঙ্গী তৎপরতা নিয়ন্ত্রণে এসেছে। তা আরও কমবে। এ জন্য গণমাধ্যম কর্মীদেরকে আরও দায়িত্বশীল ভূমিকা রাখা প্রয়োজন। তিনি বলেন-গণমাধ্যম কর্মীরা একটি দেশের, একটি সমাজের ধ্যান ধারনা পরিবর্তন করতে পারেন। জঙ্গীদের পরিবারের দুর্দশার চিত্র তুলে ধরলেও সচেতনতা আসতে পারে। একইভাবে সমাজে প্রতিষ্ঠিত যুবক যুবতীদের স্বপ্নগাথা গল্পও গণমাধ্যমে তুলে ধরতে হবে। গতকাল পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সেমিনারে সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ বলেন, পুলিশ ও সংবাদকর্মী একে অপরের পরিপূরক। আমাদের কাজের ধরনও প্রায় এক। জঙ্গী নির্মুলে আমাদেরকে একসাথেই থাকতে হবে, দায়িত্ব পালন করতে হবে। সিটিটিসি কর্মকর্তা রহমত উল্লাহ বলেন, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ৩/৪ হাজার জঙ্গী সিরিয়ায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্য মতে বাংলাদেশের ৭০ জন জঙ্গী সিরিয়ায় গিয়েছে। তাদের মধ্যে অন্তত ৩০ জন বিভিন্ন সময় মারা গেছে। অন্যরা বাংলাদেশে প্রবেশ করতে পারবে না। দেশের সব প্রবেশ পথে তাদের সম্পর্কে তথ্য দেয়া আছে। প্রবেশের চেষ্টা করলেই আমাদের হাতে তারা আটক হবে। সেমিনারে সাবেক পৌর মেয়র শহিদ উদ্দিন চৌধুরী বলেন, জঙ্গীদের রাজনৈতিক কোনো লক্ষ্য নেই, লক্ষ্যহীনভাবে তারা সন্ত্রাসী কর্মকান্ড চালাচ্ছে। সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, মোহাম্মদ নাহিজ, এটিএন বাংলার আব্দুল হালীম, কালের কন্ঠের এডভোকেট শাহ ফখরুজ্জামান, জনকণ্ঠের রফিকুল হাসান তুহিন, নয়া দিগন্তের এডভোকেট এম এ মজিদ, মাছরাঙ্গা টিভির চৌধুরী মাসুদ আলী ফরহাদ, জিটিভির মোহাম্মদ নুর উদ্দিন, সমাচার পত্রিকার দিদার এলাহী সাজু প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com