শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

বাহুবলে ৩শ বস্তা সরকারী চাল জব্দ ॥ ১ জন আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯
  • ৫৯৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার মিরপুর বাজার এলাকা থেকে ৩শ বস্তা চাল জব্দ করা হয়েছে। এ সময় গুদাম ঘরটি সীলগালা করে দেন উপজেলা নির্বাহী অফিসার। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়।
সোমবার (১৮ নভেম্বর) বেলা ৪টার দিকে উপজেলার মিরপুর ইউনিয়নের চন্দ্রছড়ি সড়কের পাশের একটি গুদাম ঘর থেকে চালের বস্তাগুলি জব্দ করা হয়। আটককৃত যুবক চন্দ্রছড়ি গ্রামের সজিব মিয়া (৩০)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সরকারী চাল মজুদ রাখার খবর পেয়ে বাহুবল মডেল থানার এসআই মহরহ আলী উপজেলার মিরপুর ইউনিয়ন এলাকার চন্দ্রছড়ি সড়কের পাশে একটি নবনির্মিত ভবনে অভিযান চালান। এসময় তিনি ভবনের মালিকের সাথে যোগাযোগ করলে পুলিশের পরিচয় পেয়ে মোবাইল বন্ধ করে আত্মগোপন করেন। এসময় এলাকার উৎসুক জনতার ভীর জমে ভবনের সামনে। পরে খবর পেয়ে বাহুবল উপজেলা নির্বাহী অফিসার আয়েশা হক ঘটনাস্থলে পৌছে ভবনের সাটারের তালা খুলে তিনশ বস্তা চাল জব্দ করে ঘরটি সীলগালা করে দেন। বাহুবল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আয়েশা হক বলেন, তদন্ত না করে কিছুই বলা যাচ্ছেনা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com