মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

হজ্ব পালনের বিভিন্ন নিয়মাবলী সম্পর্কে ধারণা দিলেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম রবিবার, ১৭ নভেম্বর, ২০১৯
  • ৫৪৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে আলেয়া-জাহির ফাউন্ডেশনের উদ্যোগে ‘পবিত্র কুরআনের আলো’ হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম পুরস্কার বিজয়ী হৃদয় আহছান ওমরাহ পালনের জন্য সৌদিআরব গেছেন। গত শুক্রবার দিবাগত রাত আড়াইটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদিআরবের উদ্দেশ্যে রওয়ানা দেন। তার সাথে রয়েছেন আহছানিয়া মিশন হাফিজিয়া মাদ্রাসার হাফেজ শেখ আব্দুল মুহিত।
ওমরাহ পালনে যাওয়ার পূর্বে প্রতিযোগিতার আয়োজনক এমপি আবু জাহির এর সাথে স্বাক্ষাত করেন পুরস্কার বিজয়ী হৃদয়। এ সময় সংসদ সদস্যের বাসভবনে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও উপস্থিত সকলের অংশগ্রহণে মোনাজাত করা হয়। এ সময় এমপি আবু জাহির তাকে পবিত্র হজ্ব পালনের নিয়মাবলী সম্পর্কে হৃদয় আহছানকে ধারণা দেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির আলেয়া জাহির ফাউন্ডেশনের মাধ্যমে আগস্ট মাসজুড়ে এই প্রতিযোগিতার আয়োজন করেন। এতে জেলার হবিগঞ্জ সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ উপজেলা পর্যায়ে ৩টি গ্রুপে পৃথকভাবে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী ৩০০ জন প্রতিযোগিতার মাঝে ফাইনাল রাউন্ডে উত্তীর্ণ হয় ৩৬ জন। ১ম পুরস্কার হিসেবে পবিত্র ওমরাহ হজ্বের সুযোগ লাভ করেন হৃদয় আহছান। এছাড়াও ২য় পুরস্কার ২০ হাজার ও ৩য় পুরস্কার ১০ হাজার টাকাসহ সর্বমোট ৩৩ জনকে আর্থিক পুরস্কার প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com