বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

বাসদ নেতা হুমায়ূন খানের বড় বোনের ইন্তেকাল ॥ শোক

  • আপডেট টাইম রবিবার, ১৭ নভেম্বর, ২০১৯
  • ৬৩৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ জেলা বাসদ নেতা ও গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক কমরেড হুমায়ূন খানের বড় বোন জাহানারা খানম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ……… রাজিউন)। তিনি গতকাল শনিবার বেলা ২টার সময় ঢাকাস্থ শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। মৃত্যুকালে তিনি স্বামী, ২ পুত্র, ১ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ওইদিন সন্ধ্যায় মরহুমার মরদেহ তার শশুরবাড়ী উমেদনগরে নিয়ে আসা হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তাঁকে এক নজর দেখার জন্য আত্মীয়-স্বজন ও পরিচিতজনেরা গ্রামের বাড়ীতে ছুটে যান। একইদিন বাদ এশা উমেদনগর সুন্নিয়া মাদ্রাসা প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে তাঁকে স্থানীয় গোরস্থানে দাফন করা হয়। উল্লেখ্য, তিনি উমেদনগর নিবাসী টিঅ্যান্ডটি কর্মকর্তা মোঃ তাজুল ইসলামের স্ত্রী।
হুমায়ুন খানের বড় বোনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হবিগঞ্জের বিভিন্ন অঙ্গনের নেতাকর্মীরা। সংবাদপত্রে প্রেরিত এক শোকবার্তায় স্বাক্ষর করেনÑ জেলা সিপিবি সভাপতি কমরেড হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক কমরেড পীযূষ চক্রবর্তী, তেল-গ্যাস রক্ষা কমিটি জেলা শাখার সদস্য সচিব নূরুল হুদা চৌধুরী শিবলী, জেলা বাসদ সমন্বয়ক কমরেড জুনায়েদ আহমেদ, খোয়াই থিয়েটারের সভাপতি এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, এডভোকেট কামরুল ইসলাম, উন্নয়নকর্মী ওয়াদুদ ফয়সল চৌধুরী, বাংলাদেশ পরিবেশ আন্দোলন- বাপা’র জেলা সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, সাহিত্য ও সংস্কৃতিকর্মী সিদ্দিকী হারুন, খোয়াই থিয়েটারের সাধারণ সম্পাদক ইয়াসিন খান প্রমুখ। বিবৃতিদাতাগণ মরহুমার আত্মার শান্তি কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।॥

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com