সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

চুনারুঘাটে সেগুন কাঠ বোঝাই ট্রাক আটক

  • আপডেট টাইম সোমবার, ৫ মে, ২০১৪
  • ৬০২ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে আড়াই লাখ টাকার মেন্দার ছালসহ সেগুন কাঠ বোঝাই ট্রাক আটক করেছে বন বিভাগের ফরেস্ট টহল বাহিনী কর্তৃপক্ষ। চুনারুঘাট ফরেস্ট টহল বাহিনী নবাগত ভারপ্রাপ্ত টহল ওসি আব্দুল কাদের, মোহাম্মদ আলী ও আজিজুর রহমানসহ টহল পুলিশ শনিবার ভোর সকালে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট উপজেলার রাণীগাঁও বাজার থেকে সেগুন কাঠ ভর্তি ট্রাক পাচারকালে সুন্দরপুর বাজারে অভিযান চালিয়ে মূল্যবান সেগুন কাঠ বোঝাই ঢাকা মেট্টো-ন-১১-৬৫৬৯ ট্রাকটি আটক করেন। ৬৫ ঘনফুট উদ্ধারকৃত সেগুন কাঠের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৭২ হাজার টাকা। এর পূর্বে দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের নছরতপুর এলাকায় অভিযান চালিয়ে মূল্যবান ৩৮ বস্তায় ১শ ২০ কেজি মেন্দার ছাল বোঝাই একটি কোম্পানীর কাভার্ডভ্যান (যশোহর-ট-১১-০৪০২) আটক করেন। উদ্ধারকৃত মেন্দার ছালের আনুমানিক মূল্য প্রায় ৬০ হাজার টাকা। মেন্দার ছাল ও ট্রাক বোঝাই সেগুন কাঠসহ উভয় আটককৃত মালের আনুমানিক মূল্য প্রায় আড়াই লাখ টাকা। উদ্ধারকৃত মালামালগুলো চুনারুঘাট টহল অফিসে জব্দ করা হয়েছে। গতকাল রবিবার চুনারুঘাট ফরেস্ট টহল অফিসে আলাপকালে নবাগত ভারপ্রাপ্ত টহল ওসি আব্দুল কাদের, মোহাম্মদ আলী ও আজিজুর রহমান সাংবাদিক ফারুক মাহমুদকে এ তথ্য দেন। উল্লেখ্য, উপজেলার বিভিন্ন পয়েন্ট দিয়ে চা বাগান ও বনাঞ্চলের সেগুন, আদরী, লালীসহ ইত্যাদি মূল্যবান গাছ অবাধে পাচার হচ্ছে। দেখার যেন কেউ নেই?

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com