মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস উল্টে ২০ শিক্ষার্থী আহত

  • আপডেট টাইম শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯
  • ৫৫৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কে মাধবপুর পার্শ^বর্তী সাতবর্গ এলাকায় যাত্রীবাহী বাস উল্টে ২০ জন কলেজ শিক্ষার্থী আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার ভোররাতে ওই স্থানে এ ঘটনাটি ঘটে। আহতরা হলেন, কলেজ ছাত্র জাহিদ হাসান (২০), আমিনুল (১৯), অনন্ত বড়ুয়া (২০), শামীম (১৮), রায়হান (১৯), পার্থিক আহমেদ (২০), আরিফ খান (১৮), সাফি (২০) ও কবির (২২) কে মমূর্ষ অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদেরকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।
আহতরা জানায়, সিলেট থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস ঢাকার উদ্দেশ্যে রওনা দিলে উল্লেখিত স্থানে পৌছলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে উল্লেখিতরা আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com