বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলামের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযান ॥ আন্তঃজেলা ডাকাত দলের সদস্য জালাল লাখাইয়ে গ্রেফতার

  • আপডেট টাইম সোমবার, ২১ অক্টোবর, ২০১৯
  • ৮৮৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আন্তঃজেলা ডাকাত দলের অন্যতম সদস্য লাখাইয়ের মোঃ জালাল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ সদর সার্কেল) মোঃ রবিউল ইসলাম নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে লাখাই থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম, ওসি তদন্ত অজয় চন্দ্র দেবসহ পুলিশের একটি বিশেষ টিম কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন রানীর বাজার এলাকা অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশ আন্তঃজেলা ডাকাত দলের অন্যতম সক্রিয় সদস্য জালাল মিয়াকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ডাকাত জালাল মিয়া (৩০) লাখাই উপজেলার স্বজনগ্রামের মৃত আবু মিয়ার ছেলে। অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম জানান, গ্রেফতারকৃত ডাকাত জালাল মিয়ার হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ডাকাতির করতো। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ডাকাতি ও দস্যুতাসহ ১০টি মামলা, ৫টি গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এদিকে তাকে গ্রেফতার লাখাই উপজেলা বিভিন্ন এলাকায় জনমনে স্বস্তি ফিরে এসেছে। গতকাল তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com