শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

বৃন্দাবন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রফিক ইয়াবাসহ গ্রেফতার

  • আপডেট টাইম সোমবার, ১৪ অক্টোবর, ২০১৯
  • ৫৭৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরের পেট্রোল পাম্প এলাকা থেকে ৫৫ পিস ইয়াবাসহ বৃন্দাবন সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রফিক মিয়া (২৮) কে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গত বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রফিক হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকার মৃত গুনু মিয়ার ছেলে ও আল-আমীন লাইব্রেরির স্বত্ত্বাধিকারী।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত রফিক ইয়াবার ব্যবসার সাথে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের এসআই দেবাশীষ তালুকদারের নেতৃত্বে পেট্রোল পাম্প এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার শরীর তল্লাসি করে প্যান্টের পকেট থেকে ৫৫ পিস ইয়াবা উদ্ধার করে।
এসআই দেবাশিষ তালুকদার জানান, গ্রেফতার রফিকের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com