রবিবার, ২৪ মে ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

মাধবপুরে প্রকাশ্য দিবালোকে মোটরসাইকেল ও টাকা ছিনতাই

  • আপডেট টাইম রবিবার, ১৩ অক্টোবর, ২০১৯
  • ৬৪৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুরে প্রকাশ্যে দিবালোকে নগদ টাকা মোবাইল ও মোটরসাইকেল ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। গতকাল শনিবার বিকাল সাড়ে ৫টায় ঢাকা সিলেট মহাসড়কের আন্দিউড়া-বেজুড়ার মধ্যেবর্তি স্থানে ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। ছিনতাইয়ের কবলে পড়া বেজুড়া গ্রামের সাবেক মেম্বার রইছ আলীর ছেলে ছোটন খা (৩২) জানান মাধবপুর থেকে বাড়ী ফেরার পথে উল্লেখিত স্থানে আসা মাত্র অপর একটি মোটরসাইকেল যোগে মুখে রুমাল বাধা ৩ যুবক এসে তাকে ব্যারিকেড দিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এ সময় নীল রং এর পালসার মোটরসাইকেল যার রেজিঃ নং (হবিগঞ্জ ল-১১-০৯২৩) এবং পকেট থেকে মানিব্যাগসহ ১৫ হাজার টাকা ও ০১৭১৮ ৩১২৭২৮ সীম ব্যবহৃত মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়। এ ঘটনায় ছোটন বাদী হয়ে মাধবপুর থানায় সাধারন ডায়রী দায়ের করেছে বলে ভূক্তভোগী জানিয়েছে।
উল্লেখ্য, এর পূর্বেও একই কায়দায় বাকসাইর এলাকায় আন্দিউড়া গ্রামের এলেমদর মিয়ার ছেলে কয়েছ মিয়ার মোটরসাইকেল ছিনতাই হয়েছে এবং উজ্জল চৌধুরীকে পিস্তল টেকিয়ে মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টা করা হয়েছিল। মহাসড়কে চলন্ত অবস্থায় মোটরসাইকেল ছিনতাই নিয়ে মোটরসাইকেল আরোহীদের আতংক বিরাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com