বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

ইয়াবাসহ দু’মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ

  • আপডেট টাইম মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০১৯
  • ৮৬৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ পৃথক অভিযান চালিয়ে দু’মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ সময় তাদের নিকট থেকে ২৫০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে গোয়েন্দা পুলিশ (ওসি) মানিকুল ইসলামের নেতৃত্বে এসআই রাজিবুল ও এসআই মোজাম্মেলসহ একদল পুলিশ হবিগঞ্জ পৌর এলাকার আলীয়া মাদ্রাসার সামনে অভিযান চালায়। এ সময় নুরুল হক (৩৫) কে ৫০ পিস ইয়াবাহ ট্যাবলেটসহ আটক করে। সে চুনারুঘাট উপজেলার শাইলগাছ গ্রামের আমির হোসেনের পুত্র। পরে বাইপাস সড়কের বহুলা মোকামবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ২শ পিস ইয়াবাহ ট্যাবলেটসহ রায়হান মিয়া (২৩) কে আটক করা হয়। সে মোকাবাড়ি এলাকার হীরা মিয়ার পুত্র। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। গতকাল তাদের কোর্টে হাজির করা হরে বিজ্ঞ বিচারক তাদের জেল হাজতে প্রেরণের আদেশ দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com