রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বিপ্লব রায়ের উপর হামলার প্রতিবাদে পৌর যুবলীগের বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৯
  • ৭৪০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বিপ্লব রায় চৌধুরীর উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে পৌর যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুরে জেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ হোস্টেলের সামনে গিয়ে এক পথ সভায় অনুষ্ঠিত হয়। সভায় পৌর যুবলীগের আহবায়ক ডাঃ ইশতিয়াক রাজ চৌধুরীর সভাপতিত্বে ও পৌর যুবলীগের যুগ্ম-আহবায়ক ইকবাল হোসেন খানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক পৌর যুবলীগের সভাপতি ও জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুজ্জামান হিরাজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আহমেদ, সাবেক পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন আহমেদ তাজ, সাবেক পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের সমাজ কল্যাণ সম্পাদক মঈন উদ্দিন চৌধুরী সুমন, জেলা যুবলীগের উপ-প্রচার সম্পাদক মোঃ আলম মিয়া, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক জুয়েল রহমান, যুগ্ম-আহবায়ক সজল খান, যুগ্ম আহবায়ক এডভোকেট আলী আবজল আপন, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সাব্বির আহমেদ রনি, পারভেজ তালুকদার, আবু হাসনাত জনি, পৌর যুবলীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক এমএ মামুন, সাবেক পৌর যুবলীগের সদস্য মীর উজ্জল, মাহিন, রুবেল, পৌর যুবলীগ নেতা মাহবুবুর রহমান মোহন, সাজু আহমেদ, আজিমুল হক জনি, মনসুর আহমেদ, জিসান, মিশু, মুর্শেদ, শাহীন, তুহিন, মিজান, শাকিল, মাসুম, জীবন, কয়েস, রাফী, তৌকির, অভি, সুমন, ফরহাদ, ইমন। উপস্থিত ছিলেন, ৯নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক নাছির, ৮নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক শেখ রুবেল, ৭নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক পারভেজ, ৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ফাহিম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ৯নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক সন্দু মিয়া, লোকমান আহমেদ প্রমুখ। সভায় বক্তরা জেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বিপ্লব রায় চৌধুরীর উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনেও আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com