রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

নবীগঞ্জে জিডি করে বিপাকে আবুল নিরাপত্তা চেয়ে আবারো থানায় জিডি

  • আপডেট টাইম রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫৬৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করে বিপাকে পড়েছেন বাদী আবুল হোসেন। বিবাদীরা তাকে হুমকি দমকি দিলে জান-মালের নিরাপত্তা চেয়ে আবারো নবীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন উপজেলার বাউসা ইউনিয়নের বাশডর গ্রামের জহির আলীর পুত্র আবুল হোসেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, নবীগঞ্জ পৌর এলাকার আনমনু গ্রামের মৃত আঃ রহিমের পুত্র নাবিদ মিয়া, সুয়েদ মিয়া ও জাসেদ মিয়ার সাথে দীর্ঘদিন যাবত মনোমালিন্ন চলছে বাদী আবুল হোসেনের। যার কারণে গত বছরের ৩০ অক্টোবর নবীগঞ্জ থানায় তিনি একটি সাধারণ ডায়েরী করেন। এরপর থেকে তাকে হুমকী দিয়ে আসছে উল্লেখিতরা। পরে ঘটনাটি উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানালে বিচার-শালিসের মাধ্যমে বিষয়টি মিমাংসা করার চেষ্টায় ব্যর্থ হন বলে জানান অভিযোগকারী আবুল হোসেন। এদিকে প্রতিপক্ষ মারার উদ্দেশ্যে এগিয়ে আসলে দৌড়ে রক্ষা পান। এ সময় আশপাশের লোকজনের সম্মুখে আবুলকে হুমকী দেয় প্রতিপক্ষরা। এ ঘটনায় সে জানমালের নিরাপত্তা চেয়ে নাবিদ ও তার ভাইদের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com