শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

চুনারুঘাটে দুলাভাইয়ের সাথে মাদ্রাসা ছাত্রীর পলায়ন ॥ ঠাই হল কারাগারে

  • আপডেট টাইম শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫২৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে প্রেমের টানে পালিয়ে যাওয়া মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। তবে তার কথিত প্রেমিককে আটক করতে সম্ভব হয়নি। গতকাল বৃহস্পতিবার বিকেলে ডাক্তারী পরীক্ষা শেষে আদালতে পাঠালে সে পিতার জিম্মায় না গিয়ে তার প্রেমিকের জিম্মায় যেতে চাইলে সে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় আদালত তাকে নিরাপত্তা হেফাজতে প্রেরন করেন। স্থানীয় সুত্রে জানা যায়, চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের দৌলতখাআবাদ গ্রামের মোঃ সফিক মিয়ার কন্যা ও পাইকপাড়া আজগর আহমদ দাখিল মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্রী লিপি আক্তার (১৫) এর সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে লিপির দুলাভাই সুমন মিয়া (২৫) এর সাথে। বিষয়টি আঁচ করতে পারে লিপির পরিবার। গত ৫ সেপ্টেম্বর সকালে মাদ্রাসায় যাওয়ার কথা বলে লিপি সুমনের সাথে অজানার উদ্দেশ্যে পাড়ি জমায় এবং হবিগঞ্জ আদালতে এফিডেডিভটের মাধ্যমে বিয়ে করে ঘর সংসার শুরু করে বলে লিপি জানায়। লিপিকে হারিয়ে তার পিতা সফিক মিয়া সুমনকে প্রধান আসামী করে ৪ জনের বিরুদ্ধে একটি অপহরণের মামলা দায়ের করে। মামলার প্রেক্ষিতে চুনারুঘাট থানার এসআই হাবিবুর রহমানসহ একদল পুলিশ চুনারুঘাট পৌর এলাকার ননীগাও থেকে গত বুধবার লিপিকে উদ্ধার করলেও সুমন পালিয়ে যায়। গতকাল বৃহস্পতিবার লিপিকে আদালতের প্রেরন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com