শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

দেশের উন্নয়ন অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় বসাতে হবে-ডাঃ মুশফিক চৌধুরী

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৩
  • ৫৫৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ডাঃ মুশফিক হুসেন চৌধুরী বলেছেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে স্বাধীনতার পরাজিত শত্র“ মানবতার দুশমন জামায়াত শিবিরের ধর্ম নিয়ে অপপ্রচারের মোকাবেলা করে আবারো প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার গঠন করতে হবে। তিনি সকল নেতাকর্মীকে এ লক্ষ্যে একযোগে কাজ করতে হবে বলে আহবান জানান। তিনি নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের ১ নং ভূবিরবাক ওয়ার্ড আওয়ামীলীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে উপরোক্ত কথা বলেন। গতকাল বিকালে স্থানীয় প্রাথমিক বিদ্যালয় মাঠে ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি ডাঃ অমলেন্দু সূত্রধরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হরিপদ দাশের পরিচালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় বিশেষ অতিথি ছিলেন, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মুজিবুর রহমান কাজল, কুর্শি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামাল হাসান চৌধুরী, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক উজ্জ্বল সর্দার, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি চৌধুরী। বক্তব্য রাখেন, আবু সালেহ জীবন,তুহিন চৌধুরী,সুলেমান সর্দার, সাগর আহমেদ, রাজিব সূত্রধর, মোঃ মতিউর রহমান, পরতাব আলী, মুহিত মিয়া, মোঃ ওসমান গণি, মোঃ সানুর মিয়া,নিলু বৈদ্য, পলাশ দাশ,হেলাল চৌধুরী, ফয়সল আহমেদ,আষ্টব মিয়া, প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com