রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

নবীগঞ্জের দেবপাড়া ইউনিয়নে উপ-নির্বাচন ॥ মনোনয়ন ফরম বিক্রি শুরু ॥ ১৪ অক্টোবর ভোট

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫২৯ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন আগামী ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে। ৪ সেপ্টেম্বর মঙ্গলবার গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে উপজেলা নির্বাচন অফিস এ তথ্য নিশ্চিত করেছে।
গণ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত (৩ সেপ্টেম্বর) মঙ্গলবার হতে উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় হতে মনোনয়ন পত্র বিতরণ শুরু হয়েছে। ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন পত্র গ্রহণ করা হবে।
(১৫ সেপ্টেম্বর) রবিবার অনুষ্ঠিত হবে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২২ সেপ্টেম্বর রবিবার।
উল্লেখ্য, গত ১৭ জুলাই বুধবার সকালে দেবপাড়া ইউনিয়নের চেয়ারম্যান বিশিষ্ট আইনজীবি ও শালিস বিচারক এড. মাসুম আহমেদ জাবিদ (জাবিদ আলী) হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। এরপর স্থানীয় সরকার মন্ত্রণালয় দেবপাড়া ইউনিয়ন চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com