রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

নবীগঞ্জে ইসলাম ধর্ম নিয়ে হেযবুত তওহীদের কটুক্তি ॥ প্রতিবাদ করায় ১১ জনের বিরুদ্ধে মামলা আলেম সমাজে প্রতিবাদের ঝড়

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০১৯
  • ৮৩০ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ হেযবুত তওহীদের বিরুদ্ধে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তির অভিযোগ এনে প্রতিবাদ করায় নবীগঞ্জের ১১ জন আলেম-ওলামার বিরুদ্ধে গত ২৯ আগস্ট আদালতে মামলা দায়ের করা হয়েছে। ওই সংগঠনের সভাপতি বাদী হয়ে মামলাটি দায়ের করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, হেযবুত তাওহীদ ইসলাম ধর্ম নিয়ে বিভিন্ন কঠুক্তি করার অভিযোগে নবীগঞ্জে গত ২৩ আগস্ট শুক্রবার পৌর শহরের প্রত্যেকটি মসজিদে জুম্মার খুতবায় হেযবুত তওহীদের ইসলাম বিরোধী কর্মকাণ্ডের লিফলেট হাতে নিয়ে প্রতিবাদ করার জন্য মুসল্লিদের আহবান জানান। এরই জের ধরে নবীগঞ্জ উপজেলা হেযবুত তওহীদের সভাপতি জসিম উদ্দিন নবীগঞ্জ উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, খতিব ও বাজারের বেশ ক’জন ব্যবসায়ীসহ ১১ জনের নামে প্রাণে হত্যার হুমকির অভিযোগ এনে মামলা দায়ের করেন। এ মামলার ঘটনা নিয়ে ১ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিবাদের ঝড় উঠে। অনেকে ফেসবুকে হেযবুত তওহীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান। এদিকে গত ১ সেপ্টেম্বর রাতে নবীগঞ্জের বিশিষ্ট আলেম সমাজ ননবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা অবিলম্বে ইমাম খতিব ও ব্যবসীদের উপর হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করে ইসলামের ঈমান বিধ্বংসী আক্বিদা প্রচার বন্ধ করার দাবী জানান এবং ইসলামের বিরুদ্ধে কুটুক্তি করার জন্য হেযবুত তওহীদের বিরুদ্ধে যত তাড়াতাড়ি সম্ভব আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারি দেয়া হয়। এ মামলায় আসামীরা হলেন, নবীগঞ্জ থানা মসজিদের ইমাম ও খতিব শফিকুর রহমান (৪৫), নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদের ইমাম হোসাইনী (৫০), ইব্রাহীম জামে-মসজিদের ইমাম আলাউর রহমান (৩৮), জয়নগর মসজিদের খতিব রুহুল আমীন (৫৫), আল-করিম জামে-মসজিদের খতিব মনসুর রহমান আজাদ (৩৫), মদিনা মসজিদের ইমাম মোঃ শিহাব উদ্দিন (৪০), নহরপুর মাদরাসার শিক্ষক ইব্রাহীম ইউসুফ (৪৫), বক্তা মুস্তাকিম বিল্লা সেলিম (৩৫), দারুল হিকমা মাদরাসার ছাত্র লুৎফুর রহমান (২৫), মোজাহিদ মিয়া (২৫) ও নবীগঞ্জ বাজার ব্যবসায়ী ও অনলাইন নিউজ পোর্টাল নবীগঞ্জের ডাকের প্রধান প্রতিবেদক আকমল হোসেন (৩২)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com