বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

বানিয়াচঙ্গে যুবতীর মৃত্যু নিয়ে ধ্র“মজাল

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০১৯
  • ৬২২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গে রোজিনা আক্তার (২৫) নামে এক কলেজ ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে পরিবারের দাবী সে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। এ নিয়ে ধ্র“মজাল সৃষ্টি হয়েছে। গতকাল সোমবার সকালে বানিয়াচঙ্গ থানার এসআই ফিরোজ আলী লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে সদর হাসপাতাল মর্গে প্রেরন করে। রোজিনা বানিয়াচঙ্গ সদরের আদমহানি গ্রামের মোঃ হোসেনের কন্যা ও উপজেলার জনাব আলী ডিগ্রি কলেজের ছাত্রী ছিল।
স্থানীয়রা জানায়, রোজিনা প্রতিনিদিনের মত রাতের খাবার শেষে নিজ ঘরে ঘুমিয়ে পড়ে। কিন্তু পরদিন সকালে তার ঘুম থেকে উঠতে দেরী হওয়ায় সবার সন্দেহ হলে ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে রোজিনার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে নামিয়ে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে যাবার পর ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। পুলিশ জানায়, ময়না তদন্ত রিপোর্ট পাবার পর মৃত্যুর কারন জানা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com