মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

শহরের কামড়াপুর থেকে নারী শ্রমিককে উঠিয়ে নিয়ে ধর্ষণের অভিযোগে আরো ১ যুবক আটক

  • আপডেট টাইম শুক্রবার, ৩০ আগস্ট, ২০১৯
  • ৬৯৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরের কামড়াপুর থেকে প্রান কোম্পানির শ্রমিক কিশোরীকে তুলে নিয়ে সিএনজিতে ধর্ষণের অভিযোগে আটক আব্দুর রশিদ আদালতে শিকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এদিকে এই ঘটনার মূল হোতা সোহেল রানা (২৫)কে আটক করেছে পুলিশ। অন্যদিকে ওই কিশোরী হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে মামলার তদন্তকারী কর্মকর্তা কোর্ট স্টেশন পুলিশ ফাড়ির পরিদর্শক গোলাম কিবরিয়া রশিদকে আদালতে প্রেরন করলে সে ১৬৪ ধারার শিকারোক্তিমূলক জবানবন্দিতে ধর্ষনের ঘটনা বর্ননা দেয়। এবং তার সাথে কারা জড়িত সেই নামও প্রকাশ করে। সিএনজি চালক রশিদ সদর উপজেলার নিতাইরচক গ্রামের আব্দুস সামাদের পুত্র ও সোহেল রানার বাড়ি আষেঢ়া গ্রামে। গতকাল বৃহস্পতিবার বিকালে পুলিশ অভিযান চালিয়ে সোহেলকে তার বাড়ি থেকে আটক করে।
গত ২৭ আগস্ট বানিয়াচং উপজেলার বাল্লা গাজীপুর গ্রামের তনজু মিয়ার কিশোরী কন্যাকে কামড়াপুর ব্রীজ থেকে লম্পটরা তুলে নিয়ে পাইকপাড়া ও ধুলিয়াখালের মধ্যবর্তী স্থানে ধর্ষণ করে। টহলরত পুলিশ সিএনজিসহ রশিদকে আটক করে। এসময় তার অন্যান্য সহযোগীরা পালিয়ে যায়। এ ঘটনায় ওই কিশোরীর পিতা বাদি হয়ে সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com