বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জের বনকাদিপুর আমজাদ ॥ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আর নেই

  • আপডেট টাইম শনিবার, ১৭ আগস্ট, ২০১৯
  • ৭৮২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার বনকাদিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শায়েস্তা মিয়া জায়গীরদার আর নেই। গতকাল শুক্রবার সকাল ১১ টায় সিলেট আল-হারামাইন হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি—রাজিউন)। তাঁর সিলেট জেলার ওসমানী নগর থানার ৭নং দয়ামীর ইউপির কুরুয়া গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে এবং দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। ওইদিন সন্ধ্যা ৭ টায় মরহুমের জানাজার নামাজ শেষে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তিনি নবীগঞ্জ উপজেলার দীঘলবাক উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন প্রধান শিক্ষকতা করেন এবং জীবনের শেষ প্রান্তে এসে বনকাদিপুর আমজাদ আলী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। জীবনের শেষ দিন পর্যন্ত বনকাদিপুর আমজাদ আলী উচ্চ বিদ্যালয়ের দায়িত্বরত ছিলেন।
দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে অবশেষে গত এক সপ্তাহ পূর্বে আবার যখন অসুস্থ হন তখন তাঁকে সিলেট আল-হারামাইন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com