বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

সুবিধপুরে উপ-নির্বাচনে নৌকার পক্ষে কাজ করায় দোকানে হামলা ভাংচুর ॥ ব্যবসায়ী তাউছ আহত

  • আপডেট টাইম রবিবার, ২৮ জুলাই, ২০১৯
  • ৫১২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার ১০নং সুবিধপুর ইউনিয়নের উপ-নির্বাচনে নৌকার পক্ষে কাজ করায় রতœা বাজারে একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করেছে পরাজিত চেয়ারম্যান প্রার্থীর লোকজন। এ সময় ব্যবসা প্রতিষ্ঠানটি ভাংচুর করা হয় এবং তাদের হামলায় ব্যবসায়ী শাহ মোঃ তাউছ মিয়া (৪২) গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি নোয়াগাও-প্রতাপপুর গ্রামের হাজী রশিদ মিয়ার পুত্র।
আহত তাউছ মিয়া জানান, গত বৃহস্পতিবার ১০নং সুবিধপুর ইউনিয়নের উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে সে নৌকা মার্কা প্রার্থীর পক্ষে কাজ করে। তিনি নৌকাকে বিজয়ী করতে কেন্দ্রে ভূমিকা রাখেন। এতে ক্ষিপ্ত হয়ে গত শুক্রবার বিকেলে পরাজিত চেয়ারম্যান প্রার্থী কাওছারের লোকজন রতœা বাজারে ব্যবসায়ী তাউছ মিয়ার দোকানে হামলা চালায়। এ সময় হামলাকারীরা তাকে পিঠিয়ে রক্তাক্ত জখম এবং দোকান ভাংচুর করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় নোয়াগাও-প্রতাপপুর গ্রামে উত্তেজনা বিরাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com