শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

নবীগঞ্জে ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন মহাসড়ক অবরোধের হুশিয়ারী

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০১৯
  • ৮৭৮ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবীতে নবীগঞ্জ উপজেলায় বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়েছে। বুধবার বিকেল ৫টায় বিবিয়ানা গ্যাসক্ষেত্রে’র নিকটবর্তী উপজেলার বান্দেরবাজার চৌরাস্তায় ইনাতগঞ্জ ও দীঘলবাক ইউনিয়নের যুবসমাজের ব্যানারে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে একাত্মতা পোষণ করে অংশগ্রহণ করে সামাজিক সংগঠন আহবান।
অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, ইনাতগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল খালিক, উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুর রহমান স্বপন, বাংলাদেশ আনজুমানে তালামিযে ইসলামিয়া কেন্দ্রীয় শাখার অফিস সম্পাদক আব্দুল মুহিত রাসেল, কাইফু আহমেদ, জুনেদ আহমদ, হোসাইন আহমদ, এমরান আহমেদ রেজা, জাহান আহমেদ, আব্দুর রহিম, এমরান আহমেদসহ আরো অনেকেই। এ সময় বক্তারা অবিলম্বে ব্যারিষ্টার সৈয়দ সায়েদুল হক সুমনের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবীতে ৭২ ঘন্টার আল্টিমেটাম দেন। অন্যথায় আগামীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করার হুশিয়ারী দেন।
এরআগে হিন্দু ধর্মাবলম্বীদের কটূক্তির অভিযোগে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। গত সোমবার বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালে বিচারক আস-শামস জগলুল হোসেনের আদালতে মামলাটি করা হয়।
রাজধানীর ভাসানটেকের গৌতম কুমার এডবর নামে এক ব্যক্তি মামলাটি করেন। তাকে আইনগত সহায়তা করেছেন অ্যাডভোকেট সুমন কুমার রায়। তার সঙ্গে ছিলেন আইনজীবী সঞ্চয় কুমার দে দুর্জয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com